1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ২:৫৯ পিএম

টেকনাফের উনচিপ্রাং সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ২ লাখ ১২টি ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ান ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো জহিরুল ইসলাম।

তিনি জানান, আজ (শুক্রবার) ভোরে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ইছাকের ঘের নামক স্থানে অবস্থান করে। এ সময় থার্মালের মাধ্যমে ৩ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারির দল বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে দৌড়াতে থাকে। এ প্রেক্ষিতে বিজিবি নন লেথাল অস্ত্র দ্বারা তাৎক্ষণিক ২ রাউন্ড (প্রাণঘাতী নয় এমন) গুলি ফায়ার করলে চোরাকারবারীরা তাদের হাতে থাকা ৩টি পলিথিনের পোটলা ফেলে রেখে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে পলিথিনের মধ্যে পেচান দুই লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com