1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন!

টেকনাফে অপহৃত ৫ কিশোর উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ২:৪৪ এএম

কক্সবাজারের চকরিয়া থানায় দায়ের হওয়া একটি মানব পাচার মামলার অপহৃত ৫ কিশোরকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ জুন চকরিয়া থানায় একটি মানব পাচার মামলা রুজু করা হয়। মামলার তথ্য পাওয়ার পর টেকনাফ মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত ৫ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর কিশোরদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com