কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে সরাসরি প্রশ্ন ও মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ জন্য অনলাইনে একটি প্রশ্নের ফর্ম চালু করা হয়েছে।
সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উদ্যোগের কথা জানান সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পোস্টে তিনি লেখেন, “আপনার এমপিকে প্রশ্ন করুন নিচে দেয়া লিংকে👇”।
ফেসবুক পোস্টের সঙ্গে দেওয়া প্রচারপত্রে উদ্যোগটির শিরোনাম দেওয়া হয়েছে ‘আপনার প্রশ্ন, এমপির উত্তর’। সেখানে বলা হয়েছে, এলাকার সমস্যা বা সম্ভাবনার বিষয়ে জানতে ও জানাতে এমপি শাহজাহান চৌধুরীকে প্রশ্ন করা যাবে।
এ জন্য একটি গুগল ফর্মের লিংক দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকার বাসিন্দারা ওই ফর্মের মাধ্যমে তাঁদের প্রশ্ন, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে পারবেন।
সংসদ সদস্যের ফেসবুক পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, জনগণের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তর দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় বা কোন মাধ্যমে উত্তর প্রকাশ করা হবে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এলাকার সমস্যা, সম্ভাবনা ও অন্যান্য বিষয়ে আপনার প্রশ্ন জানাতে নিচের ফর্মে প্রবেশ করুন।
তথ্যসূত্র: সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ফেসবুক পোস্ট।