1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

১৪ বছর আত্মগোপনে!

অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ১:৫৬ পিএম

রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি মো. শাহজাহানকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেইন্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও ঘটনার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার মুহুরী পাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের পর রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি শাহজাহান দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে থাকার পর র‍্যাবের অভিযানে গ্রেফতার হন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com