1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২ এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী দুই কমিটির দায়িত্বে কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ৫:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামের এক কিশোরকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে একটি মানব পাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়। খবর পেয়ে এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুই মানব পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ ২ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আবারও মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। এর অংশ হিসেবে আমরা যৌথ অভিযানে দুই দালাল আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় এক অপহৃত কিশোরকেও উদ্ধার করেছি। এ অপরাধ রোধে আমরা সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com