1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ ইউপি নির্বাচনে একক প্রার্থীতে থাকছে ‘না’ প্রতীক, নৌকা স্থগিত ৯৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন দিলো সরকার ১০ হাজার টাকায় মিলেছে চেয়ারম্যানের স্বাক্ষর উখিয়ায় এজেন্ট ব্যাংক আউটলেট প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ১২:৫৬ পিএম

মহেশখালীতে চোর সন্দেহে খুঁটিতে বেঁধে পিটিয়ে নৃশংসভাবে ফয়সাল হত্যার ঘটনায় অভিযুক্ত রিফাত মোহাম্মদ তকি নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক তকি মৌলভী কেফায়েত উল্লাহর পুত্র।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরা ঘোনা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে, পিঠে ইট দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় দিনমজুর ফায়সালকে।

ফয়সালের পরিবার জানান, ‘আটক তকির পিতা মৌলভী কেফায়েত উল্লাহ ও তকি ফয়সালকে রাতে চোর সন্দেহে কয়েক দফা পেটানোর পর সকালে রাস্তার পাশে খুঁটিতে বেঁধে পেটায়। সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারা এই ঘটনায় জড়িত তা শনাক্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত ফয়সাল বড় মহেশখালী পশ্চিম ফকিরা ঘোনা এলাকার মো. বাদশা মিয়ার পুত্র। সে পেশায় দিনমজুর ছিলো বলে জানায় স্থানীয়রা। এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনানুগ শাস্তি চেয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com