1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ

উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৯:৪৬ পিএম

উখিয়ায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালামকে (৫২) গ্রেফতার করেছে এসআরবি-১৫।

​মঙ্গলবার রাত নয়টার দিকে এসআরবি-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উখিয়ার উত্তর সোনার পাড়া এলাকার মঙ্গেরটেকস্থ এলিট লাইভ ফিস রেস্টুরেন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত মো. আবুল কালাম জালিয়া পালংয়ের সোনার পাড়া এলাকার হাজী বশির উল্লাহর ছেলে। ২০১৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানার একটি মাদক মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

​পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে পরোয়ানামূলে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com