1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চা দোকানির অ্যাকাউন্টে ৩ দিনে জুয়ার সোয়া ২ কোটি টাকা লেনদেন ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ এইচএসসিতে এক-দুই বিষয়ে সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী টেকনাফে অসময়ে বাজারে এল লাল ও হলুদ তরমুজ পেকুয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আগুনে পুড়ল পাটকাঠিবোঝাই ট্রাক শেখ হাসিনাকে পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতে ফেরানো হবে: শেখ হাসিনাকে ট্রাভেল পাসে নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বিএনপির : প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ

তারেক রহমানকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ৭:২৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত এক বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।”

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নোটিশে জানান, এ ধরনের বক্তব্য তার দৃষ্টিগোচর হওয়ায় তিনি অত্যন্ত বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। নোটিশে বলা হয়, “এ বক্তব্য অমার্জনীয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত করে অবাস্তব ও কাল্পনিক মন্তব্য দিয়ে তিনি নিজেকে ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।”

নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনীতি শিষ্টাচারবহির্ভূত বক্তব্য জাতি আশা করেনি। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে এবং জাতির কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com