1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনাকে পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতে ফেরানো হবে: শেখ হাসিনাকে ট্রাভেল পাসে নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বিএনপির : প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন, পাহাড় থেকে দুইজনের মরদেহ উদ্ধার টেকনাফে রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ৩:৫০ পিএম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো কমল তেলের দাম। এর মধ্য দিয়ে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এশিয়ার ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।

গত বুধবার তেলের দাম ৮ শতাংশেরও বেশি কমে যায়, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে জ্বালানির মূল্যের ওপর সংঘাতের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থানের কারণে ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কিছুটা সীমিত হতে পারে। এতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরো বিস্তৃত করার ক্ষেত্রে রাজনৈতিক বাধার মুখে পড়তে পারেন তিনি।

এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া ট্রাম্পের তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনাই তেলের বাজারে দরপতনের অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

সূত্র:পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com