1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনাকে পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতে ফেরানো হবে: শেখ হাসিনাকে ট্রাভেল পাসে নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বিএনপির : প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন, পাহাড় থেকে দুইজনের মরদেহ উদ্ধার টেকনাফে রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড

২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার স্বপ্ন বিএনপির : প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ৩:৫৭ পিএম

বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশাল অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার মোংলা বন্দরে নতুন জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। লক্ষ্যমাত্রায় পৌঁছানোর মূল কৌশল তুলে ধরে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি, দ্রুত শিল্পায়ন, রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়ন, শক্তি ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য সরবরাহের চেইন সচল রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, মোংলা বন্দর এই ক্ষেত্রে দেশের মূল অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। কাঁচামাল ও খাদ্য আমদানির পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানিতে এই বন্দর বিশেষ ভূমিকা পালন করবে।

এর আগে সকালে মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ নিশ্চিতের মাধ্যমে বিএনপির নেতৃত্বে বর্তমান সরকার দেশকে দ্রুত এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। মোংলা বন্দরের আধুনিকায়ন ও চীনা বিনিয়োগের নতুন এই পদক্ষেপ জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সূত্র:পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com