1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন, পাহাড় থেকে দুইজনের মরদেহ উদ্ধার টেকনাফে রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড সেন্ট মার্টিনের জাহাজ ছাড়তে পারে খুরুশকুলের নতুন জেটি থেকে, কমবে ভোগান্তি রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পিটুনিতে একজন নিহত, দুজন উদ্ধার ২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার : রাশেদ খাঁন জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ৮:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করে পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় উখিয়া থানা-পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় চারজন, জিআর পরোয়ানায় দুজন এবং জিআর সাজা পরোয়ানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- মোহাম্মদ আইয়ুব (৩৪)। তিনি উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ (৩৪) নামের আরেক ব্যক্তিকেও কক্সবাজারের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি আটজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com