1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন, পাহাড় থেকে দুইজনের মরদেহ উদ্ধার টেকনাফে রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড সেন্ট মার্টিনের জাহাজ ছাড়তে পারে খুরুশকুলের নতুন জেটি থেকে, কমবে ভোগান্তি রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পিটুনিতে একজন নিহত, দুজন উদ্ধার ২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার : রাশেদ খাঁন জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির দশম বৈঠক অনুষ্ঠিত ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

টেকনাফে রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ৬:২২ পিএম

কক্সবাজারের টেকনাফে অনুমতি ছাড়া অন্য ক্যাম্পে অবস্থানের দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত নাজমুল হাসানের এফসিএন নম্বর ১৮২২৫৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-১৬ এপিবিএন অধিনায়ক মো. কাউছার সিকদার জানান, ক্যাম্পের এ/২ ব্লক এলাকায় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করে রাখে। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ক্যাম্প-৫-এর বাসিন্দা হয়েও ২৪ নম্বর লেদা ক্যাম্পে অবস্থানের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাত ৯টার দিকে তাকে ২৪ নম্বর ক্যাম্পের সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: দৈনিক পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com