1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে পাশের দেশ থেকে ‘মাফিয়ারা’ অপচেষ্টা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার টেকনাফে ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন, পাহাড় থেকে দুইজনের মরদেহ উদ্ধার টেকনাফে রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড সেন্ট মার্টিনের জাহাজ ছাড়তে পারে খুরুশকুলের নতুন জেটি থেকে, কমবে ভোগান্তি রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পিটুনিতে একজন নিহত, দুজন উদ্ধার ২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার : রাশেদ খাঁন জুলাইয়ে ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা

উখিয়ায় ইনানীর ভাড়া বাসা থেকে হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ৭:১১ পিএম

কক্সবাজার জেলার উখিয়ার ইনানীস্থ তারকা মানের এক হোটেলের তরুণী কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম সুমি আক্তার মীম (২৪)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার ইনানী সংলগ্ন শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে উখিয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।

নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফায়দাবাদ কাঁঠালতলা এলাকার কামাল হোসেনের মেয়ে। তিনি ইনানীর পাঁচ তারকা হোটেল ‘সি পার্ল’-এ কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভাড়া বাসার ভেতর সুমির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে পুলিশ ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে কক্ষের দরজা কেটে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে নিহতের জাতীয় পরিচয়পত্র ও হোটেল সি পার্লের আইডি কার্ড জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com