1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল গ্রেপ্তার একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও : শিক্ষামন্ত্রী আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫ টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারীসহ উদ্ধার ৯ কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি

উখিয়ায় রেজুখালে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ১১:০২ পিএম

কক্সবাজারের উখিয়ায় রেজুখালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর মেহেদী হাসান পলাশ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি রেজুখালে এই ঘটনা ঘটে।

নিহত পলাশ জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস পাড়া গ্রামের ড্রাইভার আঞ্জু মিয়ার পুত্র। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে স্থানীয় রেজুখালে গোসল করতে নামে পলাশ। গোসলের একপর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। সাথে থাকা সহপাঠীরা প্রথমে স্থানীয়দের সহযোগিতায় খালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। পরে দীর্ঘ দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর জেলেদের মাছ ধরার জালে নিখোঁজ কিশোরের সন্ধান মেলে। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com