1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল গ্রেপ্তার একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও : শিক্ষামন্ত্রী আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫ টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারীসহ উদ্ধার ৯ কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি

উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ৮:১৮ পিএম

উখিয়ার থাইংখালীতে নির্বিচারে তোলা হচ্ছে বালু। ইজারা ছাড়াই অবৈধভাবে মাসের পর মাস থাইংখালী খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় বিএনপি নেতা জয়নাল মেম্বার ও তাঁর সিন্ডিকেটের সদস্যরা।

​অবدভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। ইতোমধ্যে অনেক স্থানীয় বাসিন্দার জমি খালে বিলীন হয়েছে। বর্ষার মৌসুমে জমির একাংশ ভেঙে অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে।

​শুধু কৃষিজমি নয়, এখন ঝুঁকিতে আছে থাইংখালী-তেলখোলা গ্রামীণ সড়কও। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং ভারী যানবাহন দিয়ে উত্তোলিত বালু পাচার করার ফলে থাইংখালী-তেলখোলা ৪ কিলোমিটার গ্রামীণ সড়কের একাংশ খালে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

​এই সড়ক দিয়ে তেলখোলা, মোছারখোলাসহ ২০টি গ্রাম ও রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে বন বিভাগ অভিযান পরিচালনা করে তাজনীমারখোলা খাল থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে। এ সময় জয়নাল মেম্বার ও বালু উত্তোলন চক্রের সদস্যরা বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

​উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে। বন ও পরিবেশের ক্ষতি করে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com