1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির মুখে মাস্ক পড়ে হাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে তালা চকরিয়ায় ইউএনও কার্যালয়সহ পাঁচ প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের তালা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেফতার বিএনপি নেতাকে হামলার ঘটনায় রোহিঙ্গাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ভোররাতে একটি-দুটি গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা

পেট্রোল বোমাসহ ৩ নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

মুখে মাস্ক পড়ে হাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে তালা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১১/২০২৬ ১০:৪৯ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে ও পোস্টার লাগিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়েছে। অপরদিকে বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান নিয়ে মিছিল করেছে।

সোমবার (১০ নভেম্বর) ভোর রাতের দিকে এসব ঘটনা ঘটে।

পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখে মাস্ক পড়ে কয়েকজনকে হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উচ্চ বিদ্যালয় গেইটে তালা ঝুলিয়ে এবং হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাচীরে পোস্টার লাগিয়ে ধর্মঘট পালনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উপজেলার কাটিরহাট বাজারে একটি বাসে ভোর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।

এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী অংশে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা দুটি বাসে ভাঙচুর চালিয়েছে। এসময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করে ৩ জনকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে দুটি পেট্রল বোমাও উদ্ধার করা হয়েছে।

আটকরা পুলিশকে জানিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে।

তবে নিষিদ্ধ উক্ত সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা সদরে,শিকারপুর, মির্জাপুর, ধলই, ফরহাদাবাদসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাইক শো-ডাউন দিতে দেখা গেছে।

এসময় তারা ‘আপা আপা করিস না তুদের আপা আইবু না’। ‘হেলাল ভাই সংসদে আমরা আছি রাজপথে’। ‘হেলাল ভাইয়ের মনোবল জাতীয়তাবাদী দল, যুবদল, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো.জাহিদুর রহমান জানান, পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। সূত্র:পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com