1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান এসএসসির টেস্ট পরিক্ষায় ফেল করায় উখিয়ার জুই বড়ুয়া এ কি করলো! সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি রামুতে দিনদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : জড়িতদের আইনের আওতায় আনা হবে – ওসি রামু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ- কক্সবাজারে ঋণ সম্মেলনে অর্থমন্ত্রী নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ১:০১ এএম

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। যাতে কোনো তৃতীয় পক্ষ পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও পরামর্শ দিয়েছেন তিনি।

দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় নেতাদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান। রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

নাম প্রকাশ না করে বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ ও যেকোনো পরিস্থিতিতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি।

এর আগে, একই দিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেও বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়ার বিষয়ে ছাত্রদল নেতাদের সতর্ক করেন।

এদিকে কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, ডিসেম্বর মাসকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। একই সঙ্গে অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব আলোচনা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com