1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

উখিয়ার বালুখালী কাস্টম ঘাটের ধানক্ষেত থেকে মানসিক রোগী তানজিমার মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৩:০৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী কাস্টম ঘাট এলাকার একটি ধানক্ষেত থেকে তানজিমা নামে এক মানসিক রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানজিমা উপজেলার ইনানী এলাকার বাসিন্দা।

জানা যায়, তানজিমার নিখোঁজের ঘটনায় তাঁর বাবা উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এর আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলে উখিয়া থানা পুলিশ তাঁকে দুই দফায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সর্বশেষ প্রায় এক সপ্তাহ আগে আবারও বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তানজিমা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

আজ সকালে বালুখালী কাস্টম ঘাট এলাকায় কৃষকেরা ধান কাটতে গেলে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনেরাও মরদেহটি তানজিমার বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে আরও বিস্তারিত আসছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com