1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৪:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পাখি শিকারের সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি আকৃষ্ট করার জন্য ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক এবং শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়। একই সঙ্গে আটটি জীবিত বক উদ্ধার করে রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, ইনানী রেঞ্জ, রাজারকুল রেঞ্জ ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বন বিভাগের অন্যান্য সদস্যরা অংশ নেন।

বন বিভাগের এ অভিযানকে স্থানীয় জীববৈচিত্র্য ও পাখির নিরাপদ আবাসস্থল রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাছকারিয়া বিলের মতো জলাভূমিতে পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পরিবেশসচেতনরা। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com