1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে: গোলাম পরওয়ার টেকনাফে বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া মোটরসাইকেলে আনছিলো ইয়াবা, হোয়াইক্যং চেক পোস্টে বিজিবির হাতে ধরা

লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ৩:৩৭ পিএম

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সব বাংলাদেশিকে দেশটি থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) রুপার্ট লো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এক্সে দেওয়া পোস্টে রুপার্ট লো লেখেন, ‘এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যকার এক অদ্ভুত রাজনৈতিক বিরোধ নিয়ে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি পুরুষেরা মারামারি করছেন। এর অর্থ কী, তা কে জানে! এসব বাংলাদেশিকে নিয়ে, কিংবা বলা ভালো, বাংলাদেশকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সবাইকে দেশ থেকে বের করে দিন।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, রমফোর্ডের রাস্তায় মারামারিতে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে বহিষ্কার করা হবে।

রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং রিস্টোর ব্রিটেন দলের নেতা। অভিবাসন নিয়ন্ত্রণ, অভিবাসী বহিষ্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার তার দলের রাজনৈতিক কর্মসূচির অন্যতম বিষয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com