1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামে আ. লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে ভাঙচুর-আগুন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, স্থানীয়দের মধ্যে আলোচনা কক্সবাজারে চাকরির মেলায় হাজারো তরুণ, জমা পড়ল ৮৫০টির বেশি সিভি রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃ/ত্যু রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির ‎অনুমতি ছাড়া কমিটিতে নাম, বরগুনার পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা বাস-কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন সন্ত্রাসের পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার বাধ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃ/ত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১১/২০২৬ ৮:৩৩ পিএম

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com