1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে পর্যটন স্থাপনার অনুমোদন ও মাস্টারপ্ল্যানের তথ্য চেয়ে কউকে আবেদন : জনসম্মুখে প্রকাশের অনুরোধ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন উখিয়ায় শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ-বাটি ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লাবনী পয়েন্ট থেকে সাগর পথে মালয়েশিয়াগামী নারী শিশুসহ ২৮ জন উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৬ ১:৪৫ পিএম

‎শুক্রবার রাত ১১ টায়। কক্সবাজারে সৈকতের লাবণী পয়েন্টে হঠাৎ দেখা মিললো ৭ দিন সমুদ্রে ভেসে থাকার পর প্রানে বেঁচে উপকূলে ফিরে আসা নারী পুরুষ ও শিশুদের ।

‎
‎জানা গেছে, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে এদের মাঝ সাগরে জিম্মি করে রেখেছিল মানবপাচারকারীর।
‎
‎টেকনাফ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭১ জনকে ট্রলারে তুলে দেয় মানবপাচারকারীরা।এরপর ট্রলারে চলে মুক্তিপণ আদায়ের প্রক্রিয়া।কাউকে মারধর আবার কাউকে ট্রলার থেকে সাগরে ফেলে দেয় বলে অভিযোগ করেন ফিরে আসা ভুক্তভোগীরা।

‎সাত দিন সাগরে ভেসে থাকার পর কৌশলে দালালদের বেঁধে রেখে কাঠের নৌকা নিয়ে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে পৌঁছায় বোটে থাকা যাত্রীরা। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারী, দুই শিশু,২৪ জন পুরুষসহ ২৮ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে।
‎
‎এসময়,ঘটনাস্থলে থেকে একটি কাঠের নৌকা জব্দ করা হয় ।তবে পাওয়া যায়নি কোন মানবপাচারকারীকে । পুলিশের ধারণা, নৌকাটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলো। তবে পুলিশ পৌঁছানোর আগেই অনেকে পালিয়ে যান। এ ঘটনায় জড়িত তিন দালালও পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এছাড়া মানবপাচারের এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com