1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩ পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা আবুল হাসান গ্রেপ্তার ‘গুমের শিকার ২০০ জনের খোঁজ মেলেনি, আ. লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে’ উখিয়ায় একসঙ্গে চার নবজাতকের জন্ম যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি বদির ছেলে, দুই ভাইসহ ৪ জন গোপালগঞ্জে সহিংসতার ছক, এসআরবির কোম্পানি কমান্ডার আটক ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি বদির ছেলে, দুই ভাইসহ ৪ জন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ৪:২৬ পিএম

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফ যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওই চারজন সিলেট নগরীতে অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তার চারজন হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, বদির সহযোগী ও ছোট ভাই সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

ধৃত শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।

পুলিশ সূত্রমতে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্লাস হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু করা হয়। ওই সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।

তিনি নিশ্চিত করেন, তারা সিলেট নগরীতে অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ওই সময় গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন।

তিনি দাবি করেন, প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করবেন।

পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com