কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কপিল উদ্দিন (২৭) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হলেও কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৮ নভেম্বর) পালংখালী ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কপিল উদ্দিন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া এলাকার আবু তাহের ও সাজেদা বেগমের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থানার এফআইআর নম্বর ৫৩, তারিখ ২৬ জুলাই ২০২৬, জিআর নম্বর ৪৩২-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২ ধারার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হলেও কোনো অস্ত্র পাওয়া যায়নি।
পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উনুমং মার্মা তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছেন।
রিমান্ড মঞ্জুর হলে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
সূত্র: উখিয়া নিউজ