কক্সবাজারের উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন হাছিবুর রহমান পরাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি উখিয়া উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করেন।
নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান পরাগ ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। প্রশাসন ক্যাডারে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং খাতের চাকরি ছেড়ে ৪১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।
নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
উখিয়ার ভূমি ব্যবস্থাপনা, ভূমিসেবা ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে নতুন সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সূত্র: উখিয়া নিউজ