কক্সবাজারের উখিয়ায় বিশ্ব টয়লেট দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত ও ওয়াশ সেক্টর এ কর্মসূচির আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। তিনি বলেন, দূষণমুক্ত পরিবেশ রক্ষা, সুস্থ মানব দেহ গঠন এবং নিরাপদ বাসযোগ্য সমাজ গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আগামীর প্রজন্মদেরকে দূষণের হাত থেকে বাঁচাতে নিজ নিজ দায়িত্ববোধের জায়গা থেকে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জিএম মোক্তাদির, উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উপজেলা ওয়াশ সেক্টরের কো- অডিনেটর ও ডিএসকের তফাজ্জল হোসাইন, ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর দীলিপ বাবু, এফ এইচ এসোসিয়েশনের মোজাম্মেল হোসেন সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজক সংস্থা জানান, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ সবারই প্রত্যাশা। কিন্তু মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। আমরা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ করছি, তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। মানুষের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
সূত্র: উখিয়া নিউজ