1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল, ফেঁসে যাচ্ছে পরিচালনা বোর্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ৪:২৬ এএম

কোনো ধরনের বিজ্ঞপ্তি, যাচাই-বাছাই ও পরীক্ষা ছাড়াই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিয়েছিল রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড। নিয়োগের সেই তালিকায় ছিল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বর্তমান ও সাবেক অন্তত ১২ জন নেতা, বর্তমান ও সাবেক দুই ছাত্রদল নেতার দুই স্ত্রী, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তিন নেতার তিন মেয়ে এবং ড্যাব নেতাদের অনুসারীরা।

এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি শুরু হলে তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিশু হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমালোচনার মুখে অবশেষে রোববার (২০ জুলাই) সেই ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। এখন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে আবার চিকিৎসক নিয়োগ দেবে তারা।

তবে নিয়োগ বাতিল করলেও পার পাচ্ছে না শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড। অনিয়মের ঘটনায় ফেঁসে যাচ্ছে তারা।
নিয়োগ বাতিল করা প্রসঙ্গে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক  বলেন, হাসপাতালের স্বার্থে অ্যাডহকে ছয় মাসের জন্য ৬৫ জনকে নিয়েছিলাম। এরপর পেপারে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে নিতে চেয়েছিলাম। কিন্তু কথা উঠেছে পেপারে না দিয়ে আগে কেন নিলাম। তাই বাতিল করে দিলাম। পেপারে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়ে নেব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com