1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক পলাতক আসামিদের ফেরাতে সরকার গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এপিবিএন পুলিশের সদস্য আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ২:০৬ পিএম

কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্তব্যরত বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫৪হাজার পিচ ইয়াবাসহ এপিবিএন পুলিশের এক সদস্যকে আটক করেছেন। ইয়াবাসহ আটক পুলিশ সদস্যকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজিবি সুত্র জানায়, ৬ সেপ্টেম্বর মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্তব্যরত বিজিবির জওয়ানেরা কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইয়ামাহা মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৫৪হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না সিকদার নামের এপিবিএন পুলিশের এক কনস্টেবলকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছেন। ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশর ও মমতাজ বেগমের ছেলে বলে জানাগেছে।
এসময় তার কাছ থেকে দুইটি আইফোন, নগদ ৫০হাজার ৯শ ৯০টাকাও উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বিজিবির নায়েব সুবেদার মোঃ আরিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন। এদিকে রামু থানার অফিসার ইনচার্জ ওসি একে ফজলুল হক জানিয়েছেন, বিজিবি কর্তৃক আটক ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে ৭সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, ইয়াবাসহ আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার ১৬এপিবিএন পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন। সূত্র:উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com