1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইশারীর শিশু ধ’র্ষণ’কারীকে ৭ ঘন্টার মাথায় ঈদগড় থেকে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ৯:২৮ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর হলদ্যাশিয়া গ্রামের ৯ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের সাত ঘন্টার মধ্যে অভিযুক্ত রাসেল বড়ুয়া প্রকাশ ভোছাইক্কাকে স্থানীয় জনতার সহায়তায় রামুর ঈদগড়েন গহীন বন থেকে আটক করেছে পুলিশ। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে। বাবার নাম সুজন বড়ুয়া।

স্থানীয় সাংবাদিক সরওয়ার জাহান বলেন- রোববার (১২ অক্টোবর) সকালে বাইশারী-ঈদগড় সড়কের গহীন জঙ্গল জোর পূর্বক ধর্ষণের ওই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধর্ষণকারীকে ধরতে জনতা-পুলিশ মাঠে নামে। সকলের প্রচেষ্টায় সে দ্রুত সময়ে আটক হয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক নিজেই অভিযানে ছিলেন। তিনি বলেন-স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ধর্ষণকান্ডে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com