1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ৭:০৯ এএম

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সেখানে মারা যান তিনি।আবু তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে সোমবার তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সবসময় আমাদের সঙ্গে ও শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমরা আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com