1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

উখিয়া’য় নিষিদ্ধ সংগঠন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াবাসহ আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ৬:৫৮ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে এক আওয়ামী লীগ নেতা হাফেজ উল্লাহকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ওই আওয়ামী লীগ নেতাকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইয়াবাসহ আটক আওয়ামী লীগ নেতা হাফেজ উল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

কোস্টগার্ড সূত্র জানায়, ২৪ জুলাই (জুমাবার) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ইনানী কর্তৃক টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫শ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহকে হাতেনাতে আটক করা হয়। হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর এলাকার জনৈক ওমর ছিদ্দিকের জামাতা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এদিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, হাফেজ উল্লাহ আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক নেতা। এর আগেও তিনি ইয়াবা নিয়ে আটক হয়েছিলেন। ওই সময়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com