1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চকরিয়ায় ডিবির হাতে ৩ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১২:৩১ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গেইট এলাকায় অভিযান চালিয়ে বিশেষভাবে লুকানো ৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ঢাকার সাভারের ২৩ বছর বয়সী মো. জামাল নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে মাদক পরিবহনের সময় একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-৭৬৮৫) থামিয়ে তল্লাশিতে চালকের সিটের নিচ থেকে কালো টেপে মোড়ানো দুটি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা এনে সাভার–ঢাকা এলাকায় বেশি দামে বিক্রি করতেন। গাড়িটিও মাদক লুকিয়ে বহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

এসআই মো. ইছমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। জব্দ করা ইয়াবা ও পিকআপসহ আসামিকে চকরিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com