1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে মেরে ফেলেন বাবা

নাইক্ষ্যংছড়িতে সেতুর রেলিং থেকে পড়ে যুবকের প্রাণহানি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ১০:৪৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দোছড়ি সীমান্তের একটি গ্রামীন সেতুর রেলিং এ বসতে গিয়ে ৩০ ফুট নিচে পড়ে রেঙ্গা মার্মা (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি মার্মা পাড়ার পলা মসল্লা মার্মার ছেলে।

স্থানীয় বাসিন্দা মংহ্লা মার্মা জানিয়েছেন, গেলো বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধর্মের ছড়া দোকানে যায় রেঙ্গা। পরে তাকে খুঁজে না পেয়ে পুরো পাড়ার মানুষ বেরিয়ে পড়ে। এক পর্যায়ে পরের দিন বৃহস্পতিবার সকালে ধর্মের ছড়ার ব্রীজের ৩০ ফুট নিচে তার সন্ধান মিলে। স্থানীয়দের ধারণা রেলিং এ বসতে গিয়ে স্লিপ খেয়ে সে পরে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সেতুর পাশের অধিবাসীরা জানান, সে অতিরিক্ত মদ্যপান করে রেলিং এ বসতে গিয়ে নিচে পড়ে যায়। নিচে পাইনছড়ি খাল। পাশে তামাক ক্ষেত।
তাকে খুঁজে পাওয়া যায় সকালে। তাকে উদ্ধার করে স্বজনদের আগমন সাপেক্ষে দুপুরে সৎকার অনুষ্ঠানের পর দাহ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়। খোঁজখবর নেয়। কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারকে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com