1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে র‌্যাবের অভিযানে ২ লক্ষ ইয়াবাসহ আটক ৪ মাদক কারবারি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ২:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লক্ষ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে।

 

এসময় মাদক কারবারিদের একজন সহযোগী, আব্দুল গফুর (৩৫), ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

আটককৃতরা হলেন, সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. ফরিদ আলম, সাবরাং খুরের মুখ জিরো পয়েন্টের ফিরোজ আহমেদের পুত্র নুরুল আফছার, খুরের মুখ জিরো পয়েন্টের আব্দুস সালামের পুত্র শওকত আলম এবং খুরের মুখ জিরো পয়েন্টের নুর হোসেনের পুত্র মো. আকিল।

 

বৃহস্পতিবার( ৩১ জুলাই) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও প্রায় ১ লক্ষ টাকা মূল্যের একটি মাছ ধরার জাল এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে একদল মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান অন্যত্র সরানোর উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায়।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com