1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১০:২৭ এএম

 

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সেন্টমার্টিন এলাকা থেকে মাছ ধরতে সমুদ্রে যায় ‘এম ভি সাইমা’ নামক একটি ফিশিং বোট। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেসে থাকতে থাকে।

 

পরে ভেসে আসতে আসতে বোটটি ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় এক জেলে মোবাইল ফোনে বিষয়টি কোস্ট গার্ডকে জানান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন দ্রুত অভিযান চালিয়ে ফিশিং বোটসহ ৩ জন জেলেকে উদ্ধার করে।

 

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ শেষে ফিশিং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com