1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ৯:২৪ এএম

রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আশিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর স্যানিটারি দোকানের সামনে ডিউটিরত অবস্থায় টাকার বান্ডেল পড়ে থাকতে দেখেন এসআই আশিক। পথচারীদের উপস্থিতিতে তিনি টাকা উদ্ধার করে গণনা করলে দেখা যায়, সেখানে মোট ৫০ হাজার ৪১০ টাকা রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের বিষয়টি জানানোর পাশাপাশি তিনি জব্দ তালিকা তৈরি করে টাকাগুলো জিম্মায় নেন এবং মালিকের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি জানান, ব্যাংক থেকে তোলা অর্থ কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে হারিয়ে গেছে।

জিজ্ঞাসাবাদে টাকার পরিমাণ ও বান্ডেলের বিবরণ সঠিকভাবে মিলিয়ে যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে টাকার মালিকের হাতে অর্থ ফেরত দেন এসআই আশিক।

প্রক্রিয়া শেষে হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএমের উপস্থিতিতে প্রাপ্তিস্বীকারপত্রে স্বাক্ষর নিয়ে টাকা হস্তান্তর সম্পন্ন হয়। এসআই আশিকের সততা ও দায়িত্বশীলতায় মুগ্ধ হন উপস্থিত সাধারণ মানুষ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com