1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা মামলায় যুবকের ১৫ বছরের সাজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১০:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে ৬ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ২ লাখ ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় এক ব্যক্তিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, টেকনাফের ডেইলপাড়া ক্ষেতের বিল এলাকার অনন্ত কুমার শীলের ছেলে রাজু শীল (৪০)। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অভিযুক্ত টেকনাফ উপজেলার নাজিরপাড়ার গুরা মিয়ার ছেলে ইমাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৬ মে রাত ১১টার দিকে বিজিবি ২ নম্বর ব্যাটালিয়নের একটি দল টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর ভাঙা এলাকায় অভিযান চালায়। এসময় ৬ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ২ লাখ ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবি সদস্য হাবিলদার আশরাফুল আলম বাদী হয়ে রাজু শীলসহ দুইজনকে আসামি করে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটির টেকনাফ থানার মামলা নম্বর ৪৮, তারিখ ১৭ মে ২০১৭। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিচার চলাকালে সাক্ষ্যগ্রহণ, জেরা, আলামত উপস্থাপন, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ৯ এর (খ) সারণি অনুযায়ী রাজু শীলকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com