1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:৩৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম (৪০) চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে মারা গেছেন।

বুধবার (২৪ জুন) রাতের দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এর আগে ঘুমধুম সীমান্তসংলগ্ন এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন শফি আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিহত শফি আলমের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com