1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী সাকি অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে মাত্র ১৩ মাসে কোরআনের হাফেজ হলেন সিলেটের ১০ বছরের নাঈম রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামায়াত-শিবির: প্রতিমন্ত্রী নুর

কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১০/২০২৬ ৫:২১ পিএম

কক্সবাজারের দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে এসআরবি-১৫।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ো ৯ টায় এসআরবি-১৫ এর একটি দল ঝিলংজার দক্ষিণ খুরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

​পরে এসআরবি সদস্যরা পরিত্যক্ত সিএনজিটিতে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর লুকানো ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেন।

​এ ঘটনায় জড়িত পলাতক আসামি ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা আরেকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com