কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে পালিয়ে গেছে চালক।
সোমবার (৯ নভেম্বর) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে পাচার করার সময় শিশুপার্ক এলাকাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দেয়া হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যক্তিটি মোটরসাইকেল ফেলে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। আভিযানিক দল মোটরসাইকেলটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করে।
জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: পূর্বকোণ