1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে পর্যটন স্থাপনার অনুমোদন ও মাস্টারপ্ল্যানের তথ্য চেয়ে কউকে আবেদন : জনসম্মুখে প্রকাশের অনুরোধ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন উখিয়ায় শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি পাগলা মসজিদের দানবাক্সে মিলল সোনার চামচ-বাটি ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই বিএনপি নেতা নিহতের জেরে নড়াইলে সাবেক এমপিসহ ৫০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উখিয়ায় শফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১১/২০২৬ ৯:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় শফিউল আলম ওরফে শফিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন, বন্ধু ও স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারুন মার্কেট স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বলৎকারের ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শফিউল আলমের ওপর হামলা চালানো হয়। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ধারালো ছুরি ও রড দিয়ে আঘাত করা হলে শফিউল আলম গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত শফিউল আলম শফিক উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার আমতলীর বাসিন্দা। তিনি মোহাম্মদ ইসলাম (ডর মনু)-এর ছেলে।

মানববন্ধনে সঞ্চালনা করেন আব্দুল আজিজ। এ সময় নিহতের বড় ভাই শাহজাহান, ছোট ভাই মাওলানা রফিক, বোন রুমানা আক্তার, ইউপি সদস্য অলি আহমদ, সাবেক ইউপি সদস্য ফিরোজ আহমদ, অ্যাডভোকেট আব্দুর রহিম, পুতল রানি বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, রফিক উদ্দিন, ইমাম হোসেন মান্না, সামিরা, সেলিম ও শুয়াইবসহ নিহতের স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com