1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক উখিয়া ভূমি অফিসে দালালদের দাপট, ৮০ হাজার টাকা দিয়েও মেলেনি খতিয়ান মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ ‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’ উখিয়ার রত্নাপালং তুলাতুলি এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ৭:১৫ পিএম

সেন্টমার্টিন দ্বীপের ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড ট্রলিং বোট, বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলেকে আটক করেছেন। কোস্টগার্ড জানায়, ২৩ নভেম্বর (সোমবার) সকাল ৭টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক একটি বিশেষ অভিযানে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ২৮ টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন আল মুকিত সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com