1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি জানালেন আওয়ামী লীগ ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’ ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, রয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপারও এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না ঘু-ষগ্রহণ করে ভাইরাল পুলিশ পরিদর্শক কামরুল : ঘুমধুম থেকে ‘ইয়াবাকান্ডে’ স্ট্যান্ড রিলিজ! টেকনাফে অটোরিকশাচালক সৈয়দ মিয়া হ/ত্যা মা’ম’লা’র প্রধান আ’সা’মি নিশান উখিয়ায় গ্রে’ফ’তা’র আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে ফিরিয়ে আনল বিজিবি পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

আইসিজের রায়ের পরপরই রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ৫:১৮ পিএম

গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার বলেন, ডিসেম্বর মাসে নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এ ছাড়া উড়োজাহাজে করে পাঠানো হবে আরও ৫ হাজার ৩০৩ জনকে। এর ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

গত সপ্তাহে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের পর গতকাল মালয়েশিয়া এ ঘোষণা দিল। রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার ‘জাতিগত নিধন’ চালিয়েছে।

এর আগে আইসিজে কখনো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি। রোহিঙ্গাদের ওপর জেনোসাইড সংঘটনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় ৭ বছর পর রায় দেওয়া হলো। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধের বিচার কীভাবে হবে, তা নির্ধারণের ক্ষেত্রে এই মামলাকে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ডিসেম্বরে নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এ ছাড়া উড়োজাহাজে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে পাঠানো হবে। এর ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। তাদের অধিকাংশই ছিল মুসলিম। বাংলাদেশে আসার পর তারা নিজ দেশে গণহত্যা, নারী-পুরুষ ও শিশুকে হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দেয়।

আইসিজে বলেছেন, মিয়ানমারের ভেতর কিংবা বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন’ নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষকে অনুমতি দিতে হবে এবং এ কাজে সহযোগিতা করতে হবে।

গত সেপ্টেম্বরে বিতর্কিত প্রত্যাবাসন পরিকল্পনা শুরুর পর মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।

সে সময় মালয়েশিয়া সরকার এক বিবৃতিতে বলেছিল, দেশটিতে আশ্রয় নেওয়া বিদেশি শরণার্থীদের ‘দীর্ঘদিনের সমস্যা’ সমাধানে এ প্রত্যাবাসন প্রয়োজন। সরকারের দাবি, এসব শরণার্থীর ৯৫ শতাংশই মিয়ানমারের নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়েছিল, ‘দীর্ঘদিনের এ সমস্যা দেশের ওপর বড় ধরনের আর্থিক বোঝা তৈরি করেছে, গুরুতর সামাজিক সংকটের জন্ম দিয়েছে এবং মালয়েশিয়ার জনগণের জন্য বাস্তব নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।’

মিয়ানমারে মাঠপর্যায়ের পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে জাতিসংঘ ওই সময় মালয়েশিয়াকে এ প্রত্যাবাসন বন্ধের আহ্বান জানিয়েছিল। সংস্থাটি বলেছিল, কাউকেই মিয়ানমারে ফেরত পাঠানো উচিত নয়।

অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়া সরকার বলেছে, সম্প্রতি দেশে ফেরত পাঠানো কয়েক শ অভিবাসীকে সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com