1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ১০:৫৯ পিএম

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৮-এ মোহাম্মদ রফিক (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জরুরি অভিযান, গ্রেপ্তার এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প প্রশাসন বরাবর আবেদন জানানো হয়েছে।

ক্যাম্প-১৮ এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) চাই থোয়াইইলা চৌধুরী জানান, এসংক্রান্ত অভিযোগ পেলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবিহিত করা হয় এবং এক্ষেত্রেও তাই করা হবে।

২২ অক্টোবর ২০২৬ তারিখে করা ওই আবেদনে রফিকের পরিচয় ও বসবাসের স্থান হিসেবে ক্যাম্প-১৮-এর ব্লক এইচ-৫২/এ উল্লেখ করা হয়েছে। আবেদনে তার বাবার নাম আবদু সালাম বলা হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, আব্দু সালাম ক্যাম্প এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সে খুন ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আবেদনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আব্দু সালামের কথিত আস্তানায় অস্ত্র ও বিস্ফোরক মজুদের অভিযোগ করা হয়েছে। তালিকায় রয়েছে নয়টি এক-শুটার গান, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুটি ফাইভ-স্টার পিস্তল, ১০ থেকে ১৫টি হ্যান্ড গ্রেনেড, একটি ল্যান্ডমাইন এবং বোমা তৈরির উপকরণভর্তি দুই বস্তা।

আবেদনকারীর দাবি, এসব অস্ত্র ও বিস্ফোরক ক্যাম্পের নিরাপত্তা এবং সাধারণ বাসিন্দাদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার, কথিত অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা, কথিত অস্ত্রের অস্তিত্ব এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com