1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ৮:৫২ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সকালে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদারের ব্যক্তিগত পক্ষ থেকে ৩৬ পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা এবং ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি আসিফ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে বলে তিনি জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, আগুনে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তাদের পক্ষে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা কঠিন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com