1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ৮:৪৪ পিএম

টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় আগুনে আট কক্ষের একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আবদুস সালামের মালিকানাধীন এই কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ মনিরের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে। এতে আটটি কক্ষের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া মোহাম্মদ মনির বলেন, ‘ঘরে থাকা নগদ টাকা, চাল-ডাল, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় কোনো জিনিসপত্রই বের করতে পারিনি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না।’

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কামরুল জামান সুমন বলেন, ‘টিনশেড কলোনিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ঘরে আগে থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিটের সমস্যা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।’

কলোনির মালিক আবদুস সালাম বলেন, ‘আমার পুরো কলোনিটি পুড়ে ছাই হয়ে গেছে। এখানে থাকা ভাড়াটিয়াদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’ সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com