1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ১:১৯ পিএম

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে কোনো সুনির্দিষ্ট তথ্য না জানিয়ে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার নামাজ পরিচালনা শেষে তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস। সংস্থাটির বরাতে জানা যায়, নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন এবং সেখান থেকে নিয়ে যান।

কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন বিভিন্ন মহল।

শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তারের ঘটনাও ওই পবিত্র স্থানে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com