1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর টেকনাফে সেনা সদস্য হত্যা: তিন মামলায় আসামি ৯৫, গ্রেপ্তার ৬ টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় আটক ৬ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৩:০৯ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (০৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে রয়টার্স।

শেখ হাসিনার এই আবেদনকে এখনও পর্যন্ত তার বাংলাদেশে ফেরার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। তার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ জানানো হবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা অবস্থায় তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সূত্র: রয়টার্স

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com