1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর টেকনাফে সেনা সদস্য হত্যা: তিন মামলায় আসামি ৯৫, গ্রেপ্তার ৬ টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ উখিয়ায় বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় আটক ৬ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুটি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে হিফজখানার দুই শিক্ষার্থী নিখোঁজ বন্দি বিনিমিয় চুক্তি মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি:

শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। চিফ প্রসিকিউটর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ৩:২০ পিএম

জুলাই আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তারা।

শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com