1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, সুইটিকে চেনেই না নজরুলের পরিবার নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করলেন ছেলে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত জামায়াত নেতা বললেন, ‘একটু শাসন করা হয়েছে’ কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

উখিয়া ও চন্দনাইশ পুলিশের তৎপরতায় অপহৃত শিশু ইছা ফিরে পেল পরিবার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে খেলার সময় রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইছা (৩)কে অপহরণ করা হয়। গত ৭ নভেম্বর নিখোঁজ হওয়া শিশুর জন্য একই দিনে অজ্ঞাত নম্বর থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নিখোঁজ হওয়ার দুই দিন পর ইছার পিতা উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের চন্দনাইশে অপহরণকারীদের অবস্থান শনাক্ত হলে উখিয়া থানার ওসি জিয়াউল হক সংশ্লিষ্ট থানায় অধিযাচন পাঠান।

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে টানা একদিন চেষ্টার পর সোমবার (১০ নভেম্বর) সকালে দোহাজারী থেকে ইছাকে মুক্তিপণ ছাড়াই উদ্ধার করে। চন্দনাইশের ওসি গোলাম সরওয়ার জানান, নির্দিষ্ট স্থানে পুলিশ উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

আইনি প্রক্রিয়া শেষে ইছাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়ার ওসি জিয়াউল হক বলেন, দুই থানার সমন্বিত প্রচেষ্টায় শিশুটিকে বড় ধরনের ক্ষতি ছাড়া উদ্ধার করা সম্ভব হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশুর পরিবার জানায়, ইছার শারীরিক অবস্থা ভালো, মানসিকভাবে কিছুটা অসুস্থ হলেও পিতার খুশির সীমা নেই। স্থানীয়রা মনে করছেন, প্রশাসন ও পুলিশের আন্তরিকতায় অপহরণকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com